পাকিস্তানের লাহোরে উপমহাদেশের প্রখ্যাত কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবালের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার সফরসঙ্গী সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে তিনি ঐতিহাসিক এই সমাধিটি পরিদর্শন করেন।
এ সময় তিনি গভীর শ্রদ্ধাভরে আল্লামা ইকবালের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এছাড়া সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এই সফর দুই দেশের মধ্যকার সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, দক্ষিণ এশীয় মুসলমানদের জাগরণে আল্লামা ইকবালের কবিতা ও দর্শন সবসময় অনুপ্রেরণা যুগিয়ে আসছে। স্পিকারের এই সফর উভয় দেশের পারস্পরিক কূটনৈতিক ও সাহিত্যিক বন্ধনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ সময় প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
আরববাংলা টিভি