শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

ঈদগাঁওয়ে বালু নিয়ে দ্বন্দ্বে গুলিবর্ষণ, আটক ১

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত বালু সংরক্ষণ গেইট এলাকায় কয়েক রাউন্ড গুলি বর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বালু উত্তোলন ও নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় প্রভাবশালী মহলের বিরোধের জেরে এই সশস্ত্র মহড়ার সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে দেয়।

ঘটনার দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঈদগাঁও উপেজলা এলাকায় এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ বালু উত্তरोল বন্ধে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলে একটি পক্ষ ক্ষুব্ধ হয় এবং পরবর্তীতে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে ফাঁকা গুলি ছোঁড়ে বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে একই দিন বিকেলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে স্থানীয় ইউপি সদস্য ও কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা মিনার মেম্বারকে আটক করা হয়। তাকে আটকের খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা তাৎক্ষণিকভাবে ক্ষিপ্ত হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ শুরু করে। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

সাংবাদিকদের কাছে স্থানীয় প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়ক অবরোধকারীদের সরিয়ে দিয়ে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD