গোপালগঞ্জে নিজেদের সহিংসতায় পুড়িয়ে দেওয়া বন্ধ থাকা সব থানা চালু, জেলা থেকে বিজিবি প্রত্যাহার, রেল যোগাযোগ পুনরায় চালুসহ বিভিন্ন দাবিতে ৮ দফা দাবি জানিয়েছে গোপালগঞ্জ জেলা কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে এই দাবিগুলো উত্থাপন করা হয়েছে বলে জানানো হয়।
জেলা কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হকের স্বাক্ষরিত এক বিবৃতিতে জেলার সাধারণ মানুষের নাগরিক অধিকার, নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার কথা বলা হয়। বিবৃতিতে দাবি করা হয় যে, বর্তমান পরিস্থিতিতে গোপালগঞ্জ জেলায় সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন এবং তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান দায়িত্ব হওয়া উচিত।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যক্রম এবং দাবি দাওয়া নিয়ে নানা আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে এই ৮ দফা দাবি পেশ করা হলো, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং জনজীবন স্বাভাবিক করার জন্য প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
আরববাংলা টিভি