কুষ্টিয়া জেলা কারাগারে আবারও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এর আগে একই দিন ভোরে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। দুই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে এবং কারা নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঘটনার পর পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা কতৃপক্ষ ও স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, কারা নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং কারা ফটক ও এর আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার কাজ চলছে। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল। বিশেষ করে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের দোসরদের নানা ধরনের গোপন তৎপরতা ও ষড়যন্ত্রের অংশ হিসেবেই এ ধরনের হামলা চালানো হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য চিরুনি অভিযান শুরু করেছে।
আরববাংলা টিভি