প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ভিন্ন ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, পুষ্টির চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিতে এই খাতের অবদানের কথা তুলে ধরে বলেন, বর্তমান সরকারের দূরদর্শী পদক্ষেপে এই খাত আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি দেশের উদ্যোক্তা ও খামারিদের উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন খাতের মতো প্রাণিসম্পদ খাতেও চরম অব্যবস্থাপনা ও দলীয়করণের অভিযোগ উঠেছিল। সেই দুঃশাসন ও লুটপাটের ধারা কাটিয়ে বর্তমানে কার্যকরভাবে দেশের অর্থনীতিকে গতিশীল করার কাজ চলছে। বিশেষ করে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলের স্থবিরতা কাটিয়ে বর্তমান সরকার প্রতিটি উৎপাদনমুখী খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে।
পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন যে, এই ধরনের স্বীকৃতি আগামী দিনে দেশের প্রাণিসম্পদ খাতের সম্প্রসারণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে আরও বেশি উৎসাহিত করবে। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খামারি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আরববাংলা টিভি