বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:৪৭ পূর্বাহ্ণ

রাজধানীর খিলগাঁওয়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছ। এই বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে।

এ ছাড়া রাজধানী তুরাগ এবং উত্তরা পূর্ব এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও তাঁতী লীগের দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

সাম্প্রতিক সময়ে রাজধানীতে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির যে অপচেষ্টা চলছে, তা দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে অন্য সহযোগীদের সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে পুলিশ।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD