জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সভাপতি ফরিদুল ইসলামকে (৪৯) মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গ্রেপ্তারকৃত ফরিদুল ইসলাম মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বে থেকে বিভিন্ন অপকর্ম ও বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। ফরিদুল ইসলামের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
সাংবাদিকদের জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদারগঞ্জ এলাকায় তার গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক সচেতন মহল।
আরববাংলা টিভি