রংপুরের পীরগাছায় অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়াতুস সুন্নাহ এমদাদুল উলুম মাদরাসার উদ্যোগে পবিত্র কোরআনে হাফেজ হওয়া ২৬ জন কৃতি ছাত্রকে সংবর্ধনা ও পাগড়ি প্রদান করা হয়েছে। মঙ্গলবার মাদরাসা ময়দানে আয়োজিত এক বিশাল ওয়াজ মাহফিলে তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়। দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা হাজারো তৌহিদী জনতা অংশ নেন।
হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত এ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা ম. বিস্তারিত আলোচনা পেশ করেন। বক্তারা পবিত্র কোরআনের শিক্ষা প্রচার ও প্রসারে মাদরাসাগুলোর অবদানের কথা তুলে ধরেন এবং হাফেজদের জীবনের বাকি পথ চলায় আল্লাহর সাহায্য কামনা করেন।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে ওয়াজ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
আরববাংলা টিভি