ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার সমর্থকেরা বর্তমান বাংলাদেশ সরকারকে অস্থিতিশীল করার চেষ্টায় ধারাবাহিক সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে উল্লেখ করে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষস্থানীয় গণমাধ্যম নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ-এর নেতাকর্মীরা বিদেশে বসে ও দেশের ভেতরে বিভিন্ন মাধ্যমে সরকারবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
প্রতিবেদনে আরও তুলে ধরা হয় যে, দেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে স্বৈরাচারী শেখ হাসিনা অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভিন্ন ভুয়া তথ্য ছড়ানোর সুনির্দিষ্ট কিছু প্রমাণও প্রতিবেদকদের হাতে এসেছে বলে জানানো হয়।
বিশ্লেষকরা মনে করছেন, দেশের এই সংকটময় মুহূর্তে সকল রাজনৈতিক দলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিসহ দেশের মূলধারা রাজনৈতিক দলগুলো এই ধরনের নাশকতামূলক ও রাষ্ট্রবিরোধী তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছে। তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানিয়েছেন।
বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং যারা এই ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা জানান, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর এবং কোনো অপশক্তিকেই ছাড় দেওয়া হবে না।
আরববাংলা টিভি