মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব আরো বেশি করে নিজেদেরই নিতে হবে। এ ক্ষেত্রে বাইরের শক্তির ওপর নির্ভরতা কমিয়ে আঞ্চলিক পর্যায়ে কৌশলগত স্বনির্ভরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন মিসরের প্রেসিডেন্টের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রামজি ইজেলদিন রামজি।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তার বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল এবং পরিবর্তনশীল। এই সংকট উত্তরণে আঞ্চলিক শক্তিগুলোকে নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে হবে। বাইরের কোনো শক্তির দিকে তাকিয়ে না থেকে নিজস্ব সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। দীর্ঘদিন ধরে চলা সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই কৌশলগত স্বনির্ভরতা এখন সময়ের দাবি বলে মনে করেন তিনি।
বিশ্লেষকরা বলছেন, মিসরের এই বার্তা মধ্যপ্রাচ্যের সার্বিক রাজনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে একটি নতুন দিকনির্দেশনা প্রদান করে। ঐতিহাসিকভাবেই এই অঞ্চলে বিদেশি হস্তক্ষেপের নেতিবাচক প্রভাব রয়েছে। ফলে আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক ঐক্য এবং নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিগত বছরগুলোতে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ সংকটে বহিঃশক্তির উপস্থিতি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে, যা থেকে শিক্ষা নেওয়ার সময় এসেছে।
আরববাংলা টিভি