রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭:২৭ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বা ডাকসু ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাসভবনে পেট্রলবোমা নিক্ষেপ এবং কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খাগড়াছড়ি সদরে অবস্থিত তাঁর পারিবারিক বাসভবনে এই দুষ্কৃতকারী হামলার ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানান তিনি।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাদিক কায়েম। সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার আন্দোলন এবং জাতীয় রাজনীতিতে তাঁর সক্রিয় ভূমিকা ও সাহসিকতার কারণে একটি দুষ্কৃতকারী মহল ভীত হয়ে এই ধরনের কাপুরুষোচিত হামলা চালিয়েছে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল মনে করছেন।

ঘটনার রাতে হঠাৎ করেই বিকট শব্দ শুনতে পান বাড়ির লোকজন। এরপর তারা দেখতে পান যে ঘরের বাইরে আগুন জ্বলছে এবং পেট্রলবোমার অবশিষ্টাংশ পড়ে রয়েছে। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়, যার ফলে বড় ধরনের কোনো প্রাণহানি বা মারাত্মক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

এই ন্যাক্কারজনক ঘটনার পর পুরো খাগড়াছড়ি এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশজুড়ে চলমান রাজনৈতিক পরিবর্তনের প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করতে এবং অস্থিতিশীলতা তৈরি করতে ফ্যাসিস্ট দোসররা এই ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD