ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে লক্ষ্মীপুরের তরুণী সুমাইয়া আক্তারকে বিয়ে করেছেন চীনা নাগরিক ফাং ওয়েনজুন। বিয়ের আগে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নতুন নাম রেখেছেন আব্দুর রহমান। গত শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় একটি মসজিদে কালিম্মা পাঠ করে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিবাহ সম্পন্ন হয়।
জানা যায়, গত কয়েক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তরুণী ও চীনা যুবকের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একে অপরের সংস্কৃতি ও জীবনযাত্রার প্রতি শ্রদ্ধা রেখেই তারা আজীব একসঙ্গে চলার সিদ্ধান্ত নেন। সুমাইয়া আক্তার লক্ষ্মীপুরের একটি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। প্রেমের টানে যুবকের সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে আসার বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় গণমাধ্যমকে জানান, আব্দুর রহমান (সাবেক ফাং ওয়েনজুন) বাংলাদেশের সংস্কৃতি, এখানকার মানুষের অতিথি পরায়নতা এবং ইসলামের শান্তির বাণী দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন। তিনি ভবিষ্যতে বাংলাদেশেই স্থায়ীভাবে বসবাস করার এবং ব্যবসা পরিচালনা করার ইচ্ছা প্রকাশ করেছেন। নবদম্পতি সকলের কাছে দোয়া চেয়েছেন যেন তাদের ভবিষ্যৎ জীবন সুখের হয়।
এই ধরণের আন্তঃসাংস্কৃতিক বিবাহ সমাজে এক নতুন বার্তা নিয়ে আসে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ যখন ধর্মের দেয়াল ভেঙে ভালোবাসার টানে একত্রিত হয়, তখন তা মানবতাবাদের এক অনন্য উদাহরণ তৈরি করে। বর্তমান সময়ে বিশ্বায়নের যুগে এ ধরনের ঘটনা বিরল নয়, তবে চীনের কোনো নাগরিকের বাংলাদেশের কোনো মফস্বল এলাকায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টি স্থানীয় জনগণের মধ্যে যথেষ্ট কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
আরববাংলা টিভি