তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুস্পষ্ট অঙ্গীকারের দাবিতে একজোট হয়েছে ২০টির বেশি দেশ। সম্মেলনের সর্বশেষ খসড়া চুক্তি থেকে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানো কিংবা জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত উত্তরণের বিষয়টি বাদপড়ায় নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
পরিবেশবাদী সংগঠনগুলো এবং ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা এই বাদ পড়ার তীব্র সমালোচনা করে জানিয়েছেন যে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছাড়া জলবায়ু পরিবর্তন রোধ করা সম্ভব নয়। বর্তমান বিশ্ব উষ্ণায়নের এই সংকটময় মুহূর্তে তেল, গ্যাস ও কয়লার ব্যবহার অব্যাহত রাখা মানবসভ্যতার জন্য মারাত্মক হুমকি স্বরূপ।
সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের কূটনৈতিকরা এই খসড়া নিয়ে তীব্র মতবিরোধে জড়িয়ে পড়েছেন। কার্বন নিঃসর্গ কমানোর বৈশ্বিক প্রচেষ্টা যখন থমকে যাওয়ার উপক্রম, তখন উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এই টানাপোড়েন জলবায়ু কূটনীতিকে আরও জটিল করে তুলেছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি