শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

দিল্লিতে ইনস্টাগ্রাম সুন্দরীকে বিয়ের জেদ, যুবকের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে এক নারী ইনফ্লুয়েন্সারের প্রতি একতরফা ভালোবাসা তৈরি হয়েছিল এক যুবকের। সেই নারীকে বিয়ে করার দাবিতে সুদূর চেন্নাই থেকে দিল্লিতে ছুটে যান তিনি। একপর্যায়ে ওই নারীর বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের গণপিটুনির শিকার হন ওই যুবক। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক মৃত্যু ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সাংবাদিকদের বলেছেন, চেন্নাই থেকে আসা ওই যুবক দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীর বিভিন্ন পোস্ট লাইক ও কমেন্ট করতেন। একপর্যায়ে তার মোহে পড়ে তিনি বাস্তব জীবন ও পরিবারের তোয়াক্কা না করে দিল্লিতে তার বাসার ঠিকানায় হাজির হন। সেখানে গিয়ে ওই তরুণীকে বিয়ের জন্য সরাসরি প্রস্তাব দেন এবং জোর করে বাড়িতে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গণমাধ্যমকে জানান, যুবকের এমন অস্বাভাবিক ও আক্রমণাত্মক আচরণে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং চোর বা সন্দেহভাজন মনে করে তাকে ঘিরে ফেলেন। এরপর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে ব্যর্থ হন। পুলিশ এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে এবং ঘটনার পেছনের মূল কারণ খতিয়ে দেখছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD