অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতির সম্ভাবনা দেখছেন চিকিৎসাবিজ্ঞানীরা। সম্প্রতি পরিচালিত একটি নতুন ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে অভাবনীয় সাফল্য পাওয়া গেছে। নতুন এই ওষুধ নিয়মিত সেবনের ফলে কিছু রোগীর ক্ষেত্রে টিউমার উল্লেখযোগ্য হারে ছোট হয়ে আসার সুসংবাদ পাওয়া গেছে। এমনকি কোনো কোনো রোগীর ক্ষেত্রে আধুনিক স্ক্যানে ক্যানসারের উপস্থিতি পর্যন্ত উধাও হয়ে যাওয়ার মতো যুগান্তকারী ঘটনাও লক্ষ্য করা গেছে। এই চিকিৎসা পদ্ধতিটি ক্যানসার আক্রান্ত রোগীদের মধ্যে নতুন আশার আলো সঞ্চার করেছে।
চিকিৎসা বিজ্ঞানীরা জানিয়েছেন, অগ্ন্যাশয়ের ক্যানসার অত্যন্ত জটিল এবং এর চিকিৎসা বরাবরই দুরূহ ছিল। তবে বর্তমানের এই নতুন পরীক্ষামূলক ওষুধটি চিকিৎসাবিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে তারা আশাবাদী। গবেষকরা এখন ওষুধটির কার্যকারিতা আরও ব্যাপকভাবে যাচাই করার জন্য পরবর্তী ধাপের পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। সফল হলে এটি বিশ্বজুড়ে অগ্ন্যাশয় ক্যানসার রোগীদের চিকিৎসায় একটি বিপ্লব ঘটাবে বলে ধারণা করা হচ্ছে।
আরববাংলা টিভি