শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

পোরশায় রাতের আঁধারে বিএনপি অফিস পোড়ালো দুর্বৃত্তরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ণ

নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউপির সহড়ন্দ টাওয়ার মোড়ে ৮নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এই ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়। এতে কার্যালয়ের ভিতরে থাকা আসবাবপত্র, চেয়ার-টেবিল ও গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করেই কার্যালয়টিতে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাদের চিৎরে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে ভেতরের বেশিরভাগ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তীব্র নিন্দা জানান।

এ ঘটনার পেছনে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কোনো নাশকতাকারী চক্র জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয় নেতাকর্মীরা। অতীতেও বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও কার্যালয় ভাঙচুরের বহু নজির রয়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে জোর তদন্ত চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD