শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ জামায়াত আমিরের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৈদেশিক সফরের উদ্দেশ্যে রওনা হন।

এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বেশ কৌতূহল ও গুরুত্ব তৈরি হয়েছে। জামায়াত আমিরের এই আন্তর্জাতিক সফরে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সফর শেষে আগামী ২৬ নভেম্বর তার দেশে ফিরে আসার কথা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতার এই বিদেশ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে দলের অবস্থান তুলে ধরতে এবং প্রবাসীদের সংগঠিত করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD