শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ

সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের সপ্তম চালান। শুক্রবার ভোর ৬টা ২৪ মিনিটে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই চালানটি নির্ধারিত প্রকল্পের ভেতরে এসে পৌঁছায়। এর আগে সড়কপথে কড়া নিরাপত্তার মাধ্যমে তেজস্ক্রিয় এই জ্বালানি বহনকারী কনভয়টি রূপপুর প্রকল্পের দিকে অগ্রসর হয়।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র ও গণমাধ্যমকে জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শিডিউল অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া মেনেই ইউরেনিয়ামের সপ্তম চালানটি সফলভাবে এসে পৌঁছেছে। এই চালানের মাধ্যমে দেশের মেগা প্রকল্পের অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে গেল। বিদ্যুৎকেন্দ্রটি চালুর পর দেশের বিদ্যুৎ খাতের চাহিদা পূরণে এটি ঐতিহাসিক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে শুরু হওয়া এই মেগা প্রজেক্টে স্বচ্ছতা ও নিরাপত্তার বিষয়টি সবসময়ই সর্বোচ্চ গুরুত্ব পেয়ে আসছে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ শুরু হওয়ার পর থেকেই দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এর বিভিন্ন ধাপ বাস্তবায়িত হচ্ছে। প্রকল্প এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো প্রথম থেকেই অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। জ্বালানির পরবর্তী চালানগুলোও একইভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে এসে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন প্রকল্প কর্মকর্তারা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD