বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

একদিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ণ

একদিনের সফরে উত্তরের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আজ বৃহস্পতিবার তেজগাঁও বিমানবন্দর থেকে রওয়ানা হয়ে সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে তিনি লালমনিরহাট পৌঁছান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তার সফরসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে তার অংশগ্রহণের কথা রয়েছে। এছাড়া তিনি স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করবেন এবং এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজের খোঁজখবর নেবেন।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের উত্তরাঞ্চল চরম বৈষম্যের শিকার হয়েছিল। ফ্যাসিস্ট সরকারের পতনের পর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ধরনের যুগোপযোগী সফর উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং অর্থনৈতিক অগ্রগতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD