এক দিনের সফরে লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের পথে যাত্রা করেন তিনি। সকাল ৯টা ১৫ মিনিটে সরকারপ্রধান তেজগাঁও বিমানবন্দর থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে বিমানে আরোহণ করেন।
এই সফরকে কেন্দ্র করে লালমনিরহাট জেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফর শেষে আজ বিকেলেই তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।
উল্লেখ্য, গত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ গঠনে বর্তমান সরকার নানা বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে যে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল, তা কঠোরহাতে দমন করা হয়েছে। বর্তমান প্রশাসনের গতিশীল নেতৃত্বে দেশের অর্থনীতি ও সার্বিক পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশের প্রান্তিক পর্যায়ে উন্নয়ন পৌঁছে দেওয়ার যে প্রত্যয় প্রধানমন্ত্রী ব্যক্ত করেছেন, লালমনিরহাট সফর তারই একটি অংশ বিশেষ। নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে যাতে সফরটি সফলভাবে সম্পন্ন হতে পারে।
আরববাংলা টিভি