মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

ট্রাম্পের ডিইআইবিরোধী নীতিতে আইনি ধাক্কা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১২:০২ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাইভারসিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন বা বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক কর্মসূচিবিরোধী নীতিতে বড় ধরনের আইনি বাধা তৈরি হয়েছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের জন্য বরাদ্দ কোটি কোটি ডলারের সরকারি অনুদান বাতিলের সিদ্ধান্ত পুনর্বহাল করার প্রক্রিয়া আদালতে বড় ধরণের ধাক্কা খেয়েছে।

সম্প্রতি সংশ্লিষ্ট আদালত এই গবেষণা অনুদান বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে গবেষকদের অনুকূলে বরাদ্দকৃত অর্থ ছাড়ের ক্ষেত্রে সাময়িক স্বস্তি মিলেছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দীর্ঘদিন ধরে এই অনুদানের ওপর ভিত্তি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও সামাজিক গবেষণা পরিচালনা করে আসছিলেন। হঠাৎ করে এই অনুদান বাতিলের উদ্যোগে গবেষণার পরিবেশ বিঘ্নিত হওয়ার উপক্রম হয়েছিল।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রশাসনের নীতিমালার সাথে বিচার বিভাগের এই সংঘাত দেশটির অভ্যন্তরীণ রাজনীতি এবং উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বৈচিত্র্য এবং সমতাভিত্তিক নীতিগুলোর ভবিষ্যৎ এখন আইনি লড়াইয়ের ওপর নির্ভর করছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতের এই রায়কে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

সাংবাদিকদের বলেছেন, এই রায়ের ফলে গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে এবং তহবিল সংকটের আশঙ্কা আপাতত দূর হয়েছে। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সামনের দিনগুলোতে এই আইনি লড়াই আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD