প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু। সংসদ ভবনের মতো সুরক্ষিত স্থানে বসেও এ ধরনের গুরুতর হুমকি পাওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাংবাদিকদের জানান, গত আট দিন ধরে বিভিন্ন মাধ্যম থেকে তাকে ও তার পরিবারকে লক্ষ্য করে প্রাণনাশ এবং শারীরিক হেনস্থার হুমকি দেওয়া হচ্ছে। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর গঠিত নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির এই নেত্রীর ওপর এমন আক্রমণ প্রমাণ করে যে, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা এখনও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এবং নারী নেতৃত্বকে ভয়ভীতি দেখাতে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
ডা. মাহমুদা মিতু আরও জানান, তিনি এ বিষয়ে দেশের প্রচলিত আইনের ওপর পূর্ণ আস্থা রাখেন এবং অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানিয়েছেন যেন দ্রুত এই হুমকিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়। গণতন্ত্র পুনরুদ্ধারের এই সময়ে এমন হুমকি জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
আরববাংলা টিভি