সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বিপর্যয় ও নতুন রাজনৈতিক বিরোধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে বিমান চলাচলে নজিরবিহীন বিপর্যয়ের পর দেশটির পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা আধুনিকায়নের দাবি জোরালো হয়েছে। তবে এ উদ্যোগের অর্থায়ন ও বাস্তবায়ন নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং ডেমোক্র্যাটদের মধ্যে নতুন রাজনৈতিক বিরোধের আশঙ্কা দেখা দিয়েছে। আগামী বছরগুলোতে এই সংকটের স্থায়ী সমাধান নিয়ে ওয়াশিংটনে তীব্র বিতর্ক শুরু হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

বিমান পরিবহন খাতের বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও পুরোনো প্রযুক্তির ওপর নির্ভরতার কারণেই মূলত এই বড় ধরনের বিপর্যয় ঘটেছে। বর্তমান ব্যবস্থার আধুনিকায়নে বিপুল পরিমাণ বাজেট বরাবতের প্রয়োজন রয়েছে। তবে ট্রাম্প প্রশাসন ও বিরোধী দলের নীতিগত পার্থক্যের কারণে এই অর্থ ছাড় ও প্রকল্প বাস্তবায়ন কতটা দ্রুত সম্ভব হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD