সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিক বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলমের সব বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শ্রমিকরা। সোমবার সকাল ১০টায় উপজেলার মইজ্যারটেক এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এ সময় কয়েক শতাধিক শ্রমিক একত্রিত হয়ে মিছিল সহকারে চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে এগিয়ে যান।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরে কারখানাগুলো বন্ধ থাকায় তারা চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। অবিলম্বে কারখানাগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পুনরায় চালু করার দাবি জানান তারা। অন্যথায় আগামী দিনে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন শ্রমিকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আন্দোলনরত শ্রমিকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সংবলিত স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং দ্রুত কারখানা সচল করার জোরালো দাবি জানানো হয়।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD