রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শাহজালালে পায়ুপথে মিলল চার স্বর্ণের ডিম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রেক্টাম বা পায়ুপথে লুকানো চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু এবং অন্তর্বাসের কাপড়ে মাখানো স্বর্ণসদৃশ পেস্টসহ ওই যাত্রীকে আটক করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, কাস্টমস গোয়েন্দা ও বিমানবন্দর নিরাপত্তা কর্মীরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরবর্তীতে তার শরীর তল্লাশি করে এবং স্ক্যানিংয়ের মাধ্যমে পায়ুপথে লুকানো স্বর্ণের উপস্থিতি নিশ্চিত করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে চোরাকারবারিরা এ ধরনের অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালান করে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD