শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

লক্ষ্মীপুরে কার্য নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর শহরের উত্তর মজুপুর এলাকার নিজ বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান পাটওয়ারীকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক সহিংসতার ঘটনায় ও নাশকতার পরিকল্পনা করার অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। স্থানীয় সাংবাদিকরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD