ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের আইআরজিসির উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি বলেছেন, মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তা নিশ্চিত করে এই মিথ এখন ভেঙে গেছে।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী শক্তি যে কার্যত কাগুজে বাঘ, তা প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
সাংবাদিকদের বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতির কারণে মিত্র দেশগুলো যে সুরক্ষার আশা করত, তা আজ হুমকির মুখে। ওয়াশিংটনের নীতিনির্ধারকরা এই অঞ্চলে তাদের আধিপত্য বজায় রাখতে ব্যর্থ হচ্ছে এবং তাদের সামরিক সক্ষমতা নিয়ে যে বড় বড় দাবি করা হতো, তা বাস্তব মাঠের লড়াইয়ে টিকছে না।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব দিন দিন হ্রাস পাচ্ছে এবং ইরানের মতো আঞ্চলিক শক্তিগুলো এখন ওয়াশিংটনের হুমকিকে সরাসরি চ্যালেঞ্জ করার সাহস দেখাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসছে এবং যুক্তরাষ্ট্রের একাধিপত্যের দিন শেষ হয়ে আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি