শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

হাসিনাকে ফিরিয়ে নেওয়ার চিন্তা ভারতের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ

যেভাবে বাংলাদেশের সামরিক বিমানে চড়ে ভারতে গিয়েছিলেন, ঠিক সেভাবেই ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে চায় ভারত। নয়াদিল্লির চাওয়া, বাংলাদেশ সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে নিক। পাশাপাশি এই বিষয়ে কূটনৈতিক মহলে নানা ধরনের আলোচনা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা। এরপর থেকেই তিনি প্রতিবেশী দেশটিতে অবস্থান করছেন। এই পরিস্থিতি নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নানামুখী সমীকরণ তৈরি হয়েছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে বিভিন্ন মহল থেকে তাকে দেশে ফিরিয়ে আনার জোরালো দাবি উঠেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দুই দেশের পারস্পরিক সম্পর্কের স্বার্থে এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই বিষয়ে দ্রুত সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে বলে জানা গেছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD