একসময় যুদ্ধের ময়দানে জয়-পরাজয় নির্ধারিত হতো সেনাসংখ্যা, অস্ত্রের শক্তি, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতা দিয়ে। এখন সেই হিসাবের সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই, স্বয়ংক্রিয় ড্রোন, রোবটিক যুদ্ধব্যবস্থা এবং মেশিনের মাধ্যমে লক্ষ্য শনাক্ত ও আঘাত হানার প্রযুক্তি। ফলে আধুনিক যুদ্ধের ধরন সম্পূর্ণ বদলে গেছে এবং বিশ্বজুড়ে সামরিক শক্তিগুলো নিজেদের আধুনিকায়নে বিপুল অর্থ বিনিয়োগ করছে।
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের যুদ্ধগুলোতে মানুষের সরাসরি অংশগ্রহণের হার কমে গিয়ে রোবট ও স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার বহুগুণ বেড়ে যাবে। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলো এই প্রযুক্তিতে নিজেদের অবস্থান শক্ত করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে দেশগুলোর মধ্যে এক নীরব প্রতিযোগিতা শুরু হয়েছে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে এই প্রযুক্তিগত উন্নতির ফলে বৈশ্বিক ভূরাজনীতিতেও বড় ধরনের প্রভাব পড়ছে। ছোট ও মাঝারি অর্থনীতির দেশগুলোও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সাশ্রয়ী মূল্যের স্বয়ংক্রিয় অস্ত্রের দিকে ঝুঁকছে। তবে এর নৈতিক ও মানবিক দিক নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা ধরনের বিতর্ক ও আলোচনা অব্যাহত রয়েছে।
সাংবাদিকদের বলেছেন যে, আগামী দিনের যুদ্ধের ফলাফল নির্ধারণে এই প্রযুক্তিগুলোই মূল ভূমিকা পালন করবে। আধুনিক সামরিক কৌশলে তাই প্রথাগত অস্ত্রের পাশাপাশি সাইবার ও এআই প্রযুক্তির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সার্ব পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, যুদ্ধের এই নতুন যুগে টিকে থাকতে হলে সামরিক গবেষণা ও প্রযুক্তিতে স্বাবলম্বী হওয়ার কোনো বিকল্প নেই।
আরববাংলা টিভি