শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের ভাই ও ভাতিজা গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই শামছুর রহমান টিপু ( বয়স বাষ্জী) এবং তাঁর ছেলে শিহাবুর রহমান শিহাবকে (বয়স বত্রিশ) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

দীর্ঘদিন ধরে এই এলাকায় ক্ষমতার অপব্যবহার, টেন্ডারবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন। পুলিশ ও যৌথ বাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। এই গ্রেপ্তারকে স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক সচেতন মহল সাধুবাদ জানিয়েছে এবং অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD