বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সীতাকুণ্ড হাসপাতালে চিকিৎসাসেবা বাড়াতে নানা উদ্যোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং বিদ্যমান লজিস্টিক সংকট দূরীকরণের লক্ষ্যে হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শন চালিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সেবার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।

স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এই পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের কোনো ধরনের ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। পাশাপাশি, ওষুধের সরবরাহ এবং পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি সচল রাখার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, সীতাকুণ্ডের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘ দিন ধরে নানা সংকট ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিল। তবে সাম্প্রতিক সময়ে চিকিৎসাসেবার মান বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য পরিচালকের এই আকস্মিক পরিদর্শনের ফলে হাসপাতালের চিকিৎসকদের মধ্যে দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে এবং রোগীদের ভোগান্তি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে আশা করা যাচ্ছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD