বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

প্রতিমন্ত্রীর উপহার মন্তব্য নিয়ে বিতর্ক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ

ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন, বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন বিতর্কিত মন্তব্যের ঘিরে নানা ধরনের আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সর্বস্তরের জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের বক্তব্য সরকারি দপ্তরে চলমান অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার শামিল। বিশেষ করে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলো রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনের জন্য কঠোর অবস্থান নিয়েছে, ঠিক সেই মুহূর্তে একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর এমন বক্তব্য জনমনে বিভ্রান্তির তৈরি করছে। বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতারাও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার তাগিদ দিয়েছেন।

অন্যদিকে, সুশীল সমাজের প্রতিনিধি ও দুর্নীতিবিরোধী সংগঠনের কর্মীরা বলছেন, ঠিকাদারের দেওয়া উপহার বা লভ্যাংশ থেকে প্রাপ্ত অর্থ কোনোভাবেই নৈতিকভাবে গ্রহণযোগ্য হতে পারে না, তা আইনগত দিক থেকেও অপরাধের পর্যায়ে পড়ে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে এ ধরনের অনিয়ম প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল উল্লেখ করে বক্তারা বলেন, বর্তমান নতুন বাংলাদেশে এ ধরনের সংস্কৃতির কোনো স্থান থাকতে পারে না।

পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে সাধারণ মানুষ ও সচেতন নাগরিক সমাজ আশা করছেন, সরকার এ বিষয়ে দ্রুত স্পষ্ট অবস্থান নেবে এবং সরকারি কর্মকর্তাদের নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD