বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

ঝালকাঠিতে ট্রাকের ধাক্কায় কৃষক নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ

ঝালকাঠির কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় স্বরজিৎ ডাকুয়া (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। বুধবার দুপুরে কাঁঠালিয়া-রাজাপুর আঞ্চলিক সড়কে উপজেলার আওরাবুনিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়ি থেকে বের হয়ে আঞ্চলিক সড়ক পার হচ্ছিলেন কৃষক স্বরজিৎ ডাকুয়া। এ সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিট হয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার পাশাপাশি চালককে আটকের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা সড়কটিতে নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD