বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

ইয়েমেনে সেনাবাহিনীর ৮৭৪ হামলা, ১৯০ হুথি নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ণ

অপারেশন ডন অব ইয়েমেন সামরিক অভিযানের আওতায় রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে মোট ৮৭৪টি স্থল ও বিমান হামলা পরিচালনা করেছে দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের অনুগত সেনাবাহিনী। ইয়েমেনের সরকারি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমকে জানান হয়েছে যে, এই তীব্র সামরিক অভিযানের মুখে হুথি বিদ্রোহীদের প্রতিরক্ষা ব্যূহ ভেঙে পড়েছে।

সেনাবাহিনীর কঠোর এই অভিযানে অন্তত ১৯০ জন হুথি বিদ্রোহী নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও বহু বিদ্রোহী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চল থেকে হুথি মিলিশিয়াদের হটিয়ে দিয়ে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই বড় ধরনের অভিযান পরিচালনা করছে সরকারি বাহিনী।

ইয়েমেনের রাষ্ট্রীয় নিরাপত্তা ও সামরিক কতৃপক্ষ জানিয়েছে যে, দেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত রাখা হবে। আন্তর্জাতিক বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা ইয়েমেনের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD