মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৮:০৬ পূর্বাহ্ণ

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিসভার কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার আদায় এবং বৈশ্বিক উষ্ণতা রোধে বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরতেই এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। সফরকালে তিনি তুরস্কের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতার আহ্বান জানাবেন। পাশাপাশি বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে পরিবেশ ধ্বংস ও দুর্নীতির চিত্র আন্তর্জাতিক মহলে তুলে ধরে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরা হবে।

পরিবেশবিদরা আশা করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কূটনৈতিক তৎপরতা বাংলাদেশের জলবায়ু কূটনীতিকে আরও এক ধাপ এগিয়ে নেবে এবং বৈশ্বিক তহবিল থেকে দেশের প্রাপ্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্মেলন শেষে প্রধানমন্ত্রীর দেশের ফেরার কথা রয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD