মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

পদ্মা সেতুতে টোলপ্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৬:০৪ পূর্বাহ্ণ

পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, মূলত কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ, কার্যকর নিষিদ্ধ আওয়ামী যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের একটি দল ছাত্র ধর্মঘট পালনের নামে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করে।

ঘটনার দিন সকালে হঠাৎ করেই কিছু দুষ্কৃতকারী টোলপ্লাজা এলাকায় জড়ো হয় এবং যান চলাচলে বাধা সৃষ্টি করে। এ সময় সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরিত হলে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। তারা এ ধরনেরনাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD