মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

নাটোরে সড়ক অবরোধের চেষ্টা, আটক দুই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৩:৩২ পূর্বাহ্ণ

রাজশাহীর পুঠিয়ার সেনভাগে নাটোর-রাজশাহী মহাসড়কে যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ ও সড়ক অবরোধের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে নাটোর সদর থানা-পুলিশ। সোমবার রাত ১১টার দিকে নাটোর সদর উপজেলার সীমান্তবর্তী সেনভাগ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী হঠাৎ করে নাটোর-রাজশাহী মহাসড়কে নেমে আসেন। এ সময় তাঁরা কয়েকটি চলন্ত গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সড়ক অবরোধের চেষ্টা চালান। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে নাটোর সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ধাওয়া করে নিষিদ্ধ ছাত্রলীগের ওই দুই কর্মীকে আটক করা হয়।

এ বিষয়ে নাটোর সদর থানা-পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তাঁদের আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD