মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৩:৪৭ পূর্বাহ্ণ

রাজধানীর ফার্মগেট, আদাবর, মিরপুর ও যাত্রাবাড়ী, সিএমএম আদালত এলাকা, বুয়েটের আহসানউল্লাহ হলে, তিতুমীর কলেজের সামনে, বনানী কবরস্থান, গুলশান ও মহাখালীসহ বিভিন্ন এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কয়েকটি বাসেও আগুন দেওয়া হয়। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এই সহিংস ঘটনাগুলো ঘটে। সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টিকে কেন্দ্র করে জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক অস্থিরতার ধারাবাহিকতায় এই নাশকতা চালানো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঘটনার দিন সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হঠাৎ করেই একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পান সাধারণ মানুষ। এতে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে ফার্মগেট ও মিরপুরের মতো ব্যস্ততম এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। দুর্বৃত্তরা সুকৌশলে বিভিন্ন বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়।

এই ধরনের নাশকতামূলক কার্যক্রমের পেছনে পতিত স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা জড়িত থাকতে পারে বলে অভিযোগ উঠেছে। মূলত কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ ও অন্যান্য উগ্রবাদী চক্র দেশের গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে এবং জনগণের মাঝে ত্রাস সৃষ্টি করতে এমন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে এবং জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান শুরু করেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর প্রতিটি মোড়ে ও সংবেদনশীল পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD