সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

রামেক হাসপাতালে রোগীর তীব্র চাপ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ

উত্তরাঞ্চলের কোটি মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতাল। অথচ অতিরিক্ত রোগীর চাপে বর্তমানে এই গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রটির চিকিৎসাসেবা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। হাসপাতালটিতে ১,৩০০ শয্যার প্রশাসনিক অনুমোদন থাকলেও প্রতিদিন ভর্তি থাকছেন এর আড়াইগুণেরও বেশি রোগী। শয্যা বা সিট না পেয়ে অধিকাংশ রোগীকে বাধ্য হয়ে থাকতে হচ্ছে হাসপাতালের মেঝে ও বারান্দায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন বহির্বিভাগে হাজার হাজার রোগী চিকিৎসাসেবার জন্য আসেন। যাদের মধ্যে গুরুতর অসুস্থদের ওয়ার্ডে ভর্তি করা হয়। নির্ধারিত শয্যার চেয়ে রোগীর সংখ্যা বহুগুণ বেশি হওয়ায় চিকিৎসক ও নার্সদের পক্ষেও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও চিকিৎসকরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

এদিকে দেশের সার্বিক স্বাস্থ্যখাতের এই বেহাল দশা নিয়ে সংশ্লিষ্ট মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতির কারণে সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন ব্যাহত হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমানে এই সংকট উত্তরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত শয্যা সংখ্যা বাড়ানো এবং আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD