বেঙ্গালুরু থেকে লখনউগামী একটি বিমানে ছিনতাইয়ের হুমকি দিয়ে লেখা একটি হাতে লেখা নোট উদ্ধার হওয়ার পর তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিমান যাত্রার মাঝপথে এই ঘটনা সামনে আসার পর থেকেই নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
সাংবাদিকদের জানান, এক যাত্রী বিমানটির শৌচালয় ব্যবহার করতে গিয়ে এই রহস্যজনক নোটটি দেখতে পান। নোটটিতে বিমানটি ছিনতাইয়ের হুমকি দেওয়া হয়েছিল বলে জানা গেছে। সঙ্গে সঙ্গেই বিষয়টি বিমানের ক্রু সদস্যদের অবহিত করা হয় এবং বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে জরুরি বার্তা পাঠানো হয়।
এই অপ্রত্যাশিত ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানটি নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর পর পরই নিরাপত্তা সংস্থাগুলো তল্লাশি অভিযান শুরু করে। কে বা কারা এই নোটটি শৌচালয়ে রেখে গেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। বিমান নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার মতো এই ঘটনার পর দেশজুড়ে বিমানবন্দর ও আকাশপথে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
আরববাংলা টিভি