ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে তারা হুথি লক্ষ্যবস্তুগুলোর ওপর ৮৭৫টি হামলা চালিয়েছে। তাদের দাবি, এই অভিযানে প্রায় ১৩০ জন হুথি যোদ্ধা ও কমান্ডারকে নিষ্ক্রিয় করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে সংঘাতপূর্ণ এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।
সামরিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, দীর্ঘমেহাদি এই কৌশলগত অভিযানে হুথি বিদ্রোহীদের শক্ত ঘাঁটিগুলো লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালানো হয়। সংঘাত নিরসনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে গেলেও মাঠপর্যায়ে সামরিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এই সংঘাতের ফলে স্থানীয় সাধারণ মানুষের জীবনযাত্রা আরও বেশি বিপন্ন হয়ে পড়ছে এবং মানবিক সংকট ঘনীভূত হচ্ছে।
আরববাংলা টিভি