ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা আগামী সোমবার তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতরের অনুরোধে বাংলাদেশ সফরে আসছেন এডিনবরা। এই সফর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
গণমাধ্যমকে জানান যে, সফরকালে তিনি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করবেন এবং সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এর আগে ২০১৭ সালে তিনি বাংলাদেশ সফর করেছিলেন। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলেও নানা কূটনৈতিক যোগাযোগ হয়েছে, তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে। এই সফরের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
আরববাংলা টিভি