প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।’ দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্পায়নের গতি তরান্বিত করার লক্ষ্যে বর্তমান সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিশেষ পাইপলাইন ও বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করা হবে।
একইসাথে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, বর্তমান সরকার দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। বিদেশি বিনিয়োগকারীরা যাতে সহজে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেজন্য প্রশাসনিক প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে এই জ্বালানি অবকাঠামো গড়ে উঠলে উত্তরবঙ্গের উৎপাদিত পণ্য সহজে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা সম্ভব হবে। এর ফলে বেকারত্ব হ্রাস পাওয়ার পাশাপাশি আঞ্চলিক বৈষম্য দূর হবে এবং দেশের অর্থনীতিতে এক নতুন গতি সঞ্চারিত হবে। সরকারের এই দূরদর্শী পদক্ষেপে দেশের সাধারণ মানুষও অত্যন্ত আশাবাদী।
আরববাংলা টিভি/ডেস্ক