আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নিজেদের দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে এবং নির্বাচনী হাওয়া আরও তীব্র হয়ে উঠেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির পরিচিত মুখ ও বিশিষ্ট নেতা আসিফ মাহমুদ। উত্তর সিটির সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা উন্নত করা এবং একটি দুর্নীতিমুক্ত ও আধুনিক ঢাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন এনসিপির অন্যতম শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটওয়ারী। দক্ষিণের ঐতিহ্য রক্ষা, যানজট নিরসন এবং জলাবদ্ধতা দূরীকরণে তার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে জনমুখী ও জবাবদিহিমূলক করাই তাদের মূল লক্ষ্য। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে গণতান্ত্রিকূন্যতা তৈরি হয়েছিল, তা পূরণে স্থানীয় নির্বাচনে বিজয়ী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের দোসরদের অনুপস্থিতিতে এই নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরার মাধ্যমে তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন বলে আশা করা হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীরা খুব শীঘ্রই প্রচার-প্রচারণা শুরু করবেন বলে দলীয় সূত্র থেকে গণমাধ্যমকে জানান হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক