শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ

গাজীপুরের নাওজোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংক বিস্ফোরণে সাকিবের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে নাওজোড় এলাকার সোয়া সাতটার দিকে হঠাৎ এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত সাকিবের বাড়ি পটুয়াখালী জেলায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ওই নির্মাণাধীন ভবনে কাজ চলার সময় হঠাৎ বিকট শব্দে সেফটিক ট্যাংকটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই নির্মাণশ্রমিক সাকিব গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কাজ পরিচালনা করে। কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ হতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নির্মাণাধীন ভবনগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD