শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

ওমান উপকূলে হরমুজ প্রণালিতে জাহাজে আকস্মিক আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৮:৩৮ পূর্বাহ্ণ

ওমানের উপকূলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে আকস্মিক আগুন লাগার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে যে, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্ব দিকে চলাচলকারী জাহাজটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় সংশ্লিষ্ট জাহাজটি হরমুজ প্রণালি পেরিয়ে নিরাপদ গন্তব্যের দিকে বাইরে যাচ্ছিল বলে জানা যায়।

আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালি একটি অত্যন্ত সংবেদনশীল ও ব্যস্ত রুট হওয়ায় এই ধরনের দুর্ঘটনা উপকূলীয় দেশগুলো এবং বিশ্ব অর্থনীতির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। জাহাজটিতে আগুন লাগার পরপরই সংশ্লিষ্ট উদ্ধারকারী দল ও কতৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপরতা শুরু করে। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে এবং জাহাজে থাকা নাবিক বা কর্মীদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই জলপথে এ ধরনের ঘটনা সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক তেল সরবরাহের ধারাবাহিকতার ক্ষেত্রে নতুন উদ্বেগের জন্ম দিচ্ছে। সংশ্লিষ্ট সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো পুরো পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দ্রুততম সময়ের মধ্যে আগুন পুরোপুরি নিভিয়ে জাহাজটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগের এই রুটটিতে নিরাপত্তা জোরদার করার জন্য বিভিন্ন দেশের পক্ষ থেকেও তাগিদ দেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে এ ধরণের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD