ঠাকুরগাঁও-১ সদর, রুহিয়া ও ভূল্লী আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ৩ ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের কড়া নজরদারির অংশ হিসেবে এই ভুয়া ভোটারদের আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। ভোট চলাকালীন সময়ে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে প্রিসাইডিং কর্মকর্তা ও দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে ভোটার আইডি কার্ড ও পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের ভুয়া ভোটার হিসেবে নিশ্চিত করা হয়।
সাংবাদিকদের জানান হয়েছে যে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটকেন্দ্রে যেকোনো ধরনের অনিয়ম রোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক