বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

পঞ্চগড়ে জমজমাট উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১:১২ অপরাহ্ণ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলার জলপাইয়ের হাট এখন ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর। মৌসুমের শুরুতেই জমে উঠেছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ এই পাইকারি বাজার। প্রতিদিন ১৪০ থেকে ২০০ টন জলপাই কেনাবেচা হয়। দিনে ৪০ থেকে ৫০ লাখ টাকা জলপাই বিক্রি হচ্ছে বাজারে।

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, হাটজুড়ে চলছে ব্যস্ততা। স্থানীয় বাগানের মালিক ও কৃষকরা তাদের উৎপাদিত তাজা জলপাই নিয়ে বাজারে হাজির হচ্ছেন। পাইকাররা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ট্রাক ও পিকআপ ভ্যানে করে এই জলপাই কিনে নিয়ে যাচ্ছেন। বাজারের এই রমরমা ব্যবসায় স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, এবছর আবহাওয়া অনুকূল থাকায় জলপাইয়ের ফলন বেশ ভালো হয়েছে। দামেও তারা সন্তুষ্ট। সংশ্লিষ্টরা আশা করছেন, পুরো মৌসুমজুড়ে এই বাজারে লেনদেন আরও বৃদ্ধি পাবে এবং এটি উত্তরবঙ্গের কৃষি বাণিজ্যে একটি নতুন মাইলফলক স্থাপন করবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD