বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

স্থলভাগে প্রবেশ করছে ঘূর্ণিঝড় অর্ণব, উপকূলে তাণ্ডবের শঙ্কা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৭:৩৫ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব ভারতের অন্ধ্রপ্রদেশ ও পদুচেরির ইয়ানাম উপকূলের কাছাকাছি পৌঁছে স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু করেছে। নির্ধারিত সময়ের আগেই দ্রুতগতিতে উপকূলের দিকে এগিয়ে আসায় বুধবার ভোররাত দুইটা থেকে চারটার মধ্যে ঝড়টির স্থলভাগ অতিক্রম করার পূর্বাভাস দেয় ভারতের আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার গতিপ্রকৃতি বিশ্লেষণ করে সংশ্লিষ্ট অঞ্চলের প্রশাসন ইতোমধ্যে উপকূলীয় এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।

দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় জেলাগুলোতে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা সংকেত। জরুরি সেবাগুলো প্রস্তুত রাখা হয়েছে যাতে যেকোনো ধরনের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা সম্ভব হয়। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ অনেক বেশি থাকতে পারে, যা উপকূলীয় অঞ্চলের গাছপালা, কাঁচা ঘরবাড়ি এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার এবং নিরাপ আশ্রয়ে থাকার অনুরোধ জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD