ইসরাইলের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা তাকে ক্ষমতা থেকে সরাতে চাওয়া বিরোধী জোট—কেউই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না। মঙ্গলবার রাতে প্রকাশিত বুথফেরত জরিপে এমন আভাস পাওয়া গেছে। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে তীব্র রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলা মেরুকরণ এবং বিভক্তির কারণে সাধারণ ভোটাররা একটি স্থিতিশীল সরকারের প্রত্যাশা করলেও তা পূরণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। নির্বাচনে রেকর্ড সংখ্যক আসন পেতে যাচ্ছে আরব দলগুলো, যা ইসরাইলের সংসদীয় রাজনীতিতে নতুন এক সমীকরণের জন্ম দিয়েছে।
এই পরিস্থিতিতে সরকার গঠন প্রক্রিয়ায় আরব দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিভিন্ন গণমাধ্যমকে জানান হয়েছে যে, চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে নিশ্চিত করে কিছু বলা না গেলেও বর্তমান রাজনৈতিক দৃশ্যপট ইসরাইলের ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এবং বিরোধীদের কৌশল এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার বিষয়।
আরববাংলা টিভি/ডেস্ক